ইব্রাহিম হোসেন হাকিমপুর(দিনাজপুর) প্রতিনিধি //
দিনাজপুর জেলা হাকিমপুর হিলিতে ১৬ ডিসেম্বর ৫৪ তম মহান বিজয় দিবস উপলক্ষে সকালে হাকিমপুর উপজেলা প্রশাসন,রাজনৈতিক ব্যক্তিবর্গ,প্রেসক্লাব সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শহীদদের শ্রদ্ধা
জানানো হয় ।
পরে হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে মনোমুগ্ধকর পরিবেশে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ, মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা,সহকারী কমিশনার(ভুমি) সাব্বির হোসন,অফিসার ইনচার্জ (ওসি)জাহিদ হোসেন,বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা জামায়াতে ইসলামী আমীর আমিনুল ইসলাম,আনসার, গ্রাম পুলিশ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও সাংবাদিক সাধারণ মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে, কুজকাওয়াজ ডিসপ্লে বিভিন্ন খেলাধুলা ও পুরস্কার বিতরণ করা হয়।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল বাঙালি জাতির নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, যা ২৬শে মার্চ শুরু হয়ে ১৬ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে শেষ হয় এবং বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে; এর মূল কারণ ছিল ভাষার অধিকার, অর্থনৈতিক অধিকার।



