ঢাকাFriday , 3 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হোসেনপুর বাজারে মরিচের কেজি ৪০০, ভোগান্তিতে ক্রেতারা

    admin
    October 3, 2025 10:23 pm
    Link Copied!

    হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

    কিশোরগঞ্জের হোসেনপুরে হঠাৎ করেই কাঁচামরিচের দাম বেড়ে আকাশছোঁয়া হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় হোসেনপুর হাটবারে প্রতি কেজি কাঁচামরিচ ৪০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। সাধারণত হাটের দিনে জিনিসপত্রের দাম কিছুটা কম থাকে, কিন্তু এবার উল্টো চিত্র দেখা গেছে। বাজারে প্রচুর পরিমাণে কাঁচামরিচ থাকলেও দামের ঊর্ধ্বগতির কারণে তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। শুধু মরিচ নয়, অন্যান্য সবজির দামও অস্বাভাবিকভাবে বেশি। পৌর এলাকার কৃষক লাল মিয়া বলেন, “বাজারে জিনিসপত্রের অভাব নেই, কিন্তু সব কিছুর দামই অনেক বেশি। মরিচ কিনতে গিয়েছিলাম, কিন্তু এত দামে কেনা সম্ভব হয়নি।
    হোসেনপুর বাজারের মুরগি ব্যবসায়ী তারেক মিয়া জানান, কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এতে সাধারণ মানুষের জন্য বাজার করা কষ্টকর হয়ে উঠেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST