ঢাকাMonday , 24 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ২৫ কোটি টাকার ‘আইস’ ও বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে ১ জনকে: কোস্ট গার্ড টেকনাফ

    admin
    August 24, 2026 6:32 pm
    Link Copied!

    জেলা প্রতিনিধি
    কক্সবাজার

    কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের দুটি পৃথক অভিযানে উদ্ধার করা হয়েছে ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৫ হাজার পিস ইয়াবা। জব্দকৃত আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা এবং ইয়াবার মূল্য প্রায় ২৫ লাখ টাকা। এসব অভিযানের সময় ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

    কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথ বা আইসের একটি বড় চালান টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর গোলারচর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ সোমবার ২৪ আগস্ট রাত ৩টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরী যৌথভাবে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

    অভিযানের সময় মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ঝাউবনের মধ্যে পলিথিনে মোড়ানো একটি পুটলি ফেলে পালিয়ে যায়। পরে কোস্ট গার্ড সদস্যরা স্থানটিতে তল্লাশি চালিয়ে পলিথিনের ভেতর চায়ের প্যাকেটে অত্যন্ত অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজার অনুযায়ী উদ্ধারকৃত এই আইসের আনুমানিক মূল্য প্রায় ২৫ কোটি টাকা। উক্ত মাদক পাচারের সঙ্গে সম্পৃক্ত মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের শনাক্ত ও আটকের জন্য কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

    অপরদিকে, এর আগের দিন রোববার ২৩ আগস্ট সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় আরও একটি বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযানকালে ওই এলাকা দিয়ে যাওয়া একটি সন্দেহভাজন অটোরিকশায় তল্লাশি চালিয়ে আনুমানিক ২৫ লাখ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

    জব্দকৃত মাদকদ্রব্য (আইস ও ইয়াবা) এবং আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST