নজরুল ইসলাম বিপ্লব, লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ৭ নং চলবলা ইউনিয়ন পরিষদ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত হয়েছে। এ অর্জনে ইউনিয়নবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
এ উপলক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলাল উদ্দিন আলাল-কে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
স্থানীয়রা জানান, জনসেবামুখী কার্যক্রম, সেবার মান উন্নয়ন, স্বচ্ছ প্রশাসনিক কার্যক্রম এবং উন্নয়নমূলক উদ্যোগের স্বীকৃতি হিসেবে চলবলা ইউনিয়ন পরিষদ এ সম্মান অর্জন করেছে। এই সাফল্য ইউনিয়নের সার্বিক উন্নয়নে নতুন অনুপ্রেরণা যোগাবে বলে তারা আশা প্রকাশ করেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলাল উদ্দিন আলাল বলেন, “এই সম্মান চলবলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের। সকলের সহযোগিতায় ভবিষ্যতেও সুশাসন, স্বচ্ছতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।


