ঢাকাSaturday , 30 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • “কুলাউড়ায় মেধাবী শিক্ষার্থী রুহুল আমিনের মৃত্যুতে শোকের ছায়া”

    admin
    August 30, 2025 4:51 pm
    Link Copied!

    মো:সিপাউর রহমান, উপজেলা প্রতিনিধি//

    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় এক কলেজের এইচএসসি-২৫ ব্যাচের শিক্ষার্থী রুহুল আমিন আর নেই। গতকাল (শুক্রবার) রাতে ঘুমের মধ্যেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

    রুহুল আমিন প্রতিদিন ইসমাইলপুর থেকে কলেজে আসতেন। পড়াশোনার পাশাপাশি তাঁর ভদ্র-অভদ্রহীন ব্যবহার, হাস্যোজ্জ্বল মুখ ও সদাচরণে সহপাঠী ও শিক্ষকদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় একজন শিক্ষার্থী।

    রুহুলের মামা জানান, একাদশ শ্রেণীতে ভর্তির সময় থেকেই তাঁর সাথে রুহুলের নিবিড় যোগাযোগ হয়। নিয়মিত কলেজে আসা-যাওয়া করতো এবং প্রয়োজন হলে বাইক দিয়ে মামাকে কলেজে পৌঁছে দিতো। সর্বশেষ গত ২৪ আগস্ট কলেজে দেখা হলে মামাকে জড়িয়ে ধরে রুহুল বলেছিলো, মামু আমার কলেজ লাইফ শেষ তোমারে আর ছাতাইতাম না।

    হঠাৎ এ অকাল মৃত্যুতে কলেজে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST