ঢাকাSunday , 24 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুলাউড়ায় শ্রেণিকক্ষে সিলিং ফ্যান ভেঙে পড়ে এক শিক্ষার্থী আহত

    admin
    August 24, 2025 4:54 pm
    Link Copied!

    জামাল হোসেন তারেক, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি।

    কুলাউড়া উপজেলায় এক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সিলিং ফ্যান ভেঙে পড়ে এক ছাত্রী আহত হয়েছে।
    আজ রোববার সকালে ক্লাস চলাকালীন সময়ে উপজেলার অগ্রণী উচ্চবিদ্যালয়ে এই ঘটনা ঘটে। অষ্টম শ্রেণির আহত শিক্ষার্থীকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

    বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় দেবনাথ মুঠোফোনে বলেন, আজ বেলা পৌনে ১১টার দিকে তিনি বিদ্যালয় ভবনের তৃতীয় তলার একটি কক্ষে অষ্টম শ্রেণির গণিত বিষয়ে পাঠদান করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে কক্ষের একটি সিলিং ফ্যান চলন্ত অবস্থায় ছুটে নিচে পড়ে যায়। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। ফ্যানের ব্লেডে শিক্ষার্থী আফরোজার নাকে আঘাত লাগে ও রক্তক্ষরণ হয়। দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়।

    কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহেল আহমদ বলেন, আহত শিক্ষার্থীর নাকের কিছু স্থান কেটে গেছে। সেখানে তিনটি সেলাই লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্তাজ আলী বলেন, যে ভবনে দুর্ঘটনা ঘটেছে, সেটি আগে একতলা ছিল। ২০২৩ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তিনতলা পর্যন্ত ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করে। এ সময় নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান সিলিং ফ্যান লাগিয়ে দেয়। ফ্যানের নাট-বোল্ট ক্ষয়ে অথবা ঢিলা হয়ে দুর্ঘটনাটি ঘটতে পারে। শিক্ষার্থীর মাথায় পড়লে আরও বড় ক্ষতি হতে পারত। তাঁরা ভবনের সব ফ্যান পরীক্ষা করাবেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST