ঢাকাThursday , 28 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চট্টগ্রামের সাদিয়া’স কিচেনের খাবার এর অস্বাস্থকর পরিবেশন,৩ লাখ টাকা জরিমানা

    admin
    August 28, 2025 9:37 pm
    Link Copied!

    মোহাম্মদ সিরাজুল মনির চট্টগ্রাম থে‌কে//

    চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার চন্দ্রনগর এলাকায় সাদিয়া’স কিচেনের কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মেট্রো কার্যালয়।

    আজ বৃহস্পতিবার নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ ও তৈরির দায়ে প্রতিষ্ঠানটির মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসরাফিল জাহান।

    তিনি বলেন, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ-তৈরি, পণ্যের লেবেলিং না থাকা, ফ্রিজে কাচা ও রান্নাকৃত খাদ্য একত্রে রাখা, লেবেলবিহীন খাদ্য সংরক্ষণ, রান্নাঘরের পাশে মুরগী পালন, খাদ্যকর্মীদের ইউনিফর্ম না থাকা ও বিভিন্ন লাইসেন্স সনদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় সাদিয়াস কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

    এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ মুনতাসির মাহমুদ, নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াসিনুল হক চৌধুরী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST