ঢাকাTuesday , 1 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চবি উপাচার্যের সঙ্গে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ।

    admin
    September 1, 2026 9:21 pm
    Link Copied!

    মো: আবু তৈয়ব, হাটহাজারী, ( চট্টগ্রাম) প্রতিনিধি :

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান-এর সঙ্গে উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।

    এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সার্বিক শান্তিশৃঙ্খলা রক্ষা, শিক্ষার্থীদের নিরাপত্তা সুসংহত করা এবং ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় যেকোনো ধরণের বিশৃঙ্খলা প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জেলা পুলিশের পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জেলা পুলিশ সুপার ক্যাম্পাসের নিরাপত্তা বিধানে এবং যেকোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক ও অব্যাহত সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মাননীয় উপাচার্য আগত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান।

    এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ জুনায়েত কাউছার ও অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মোঃ তারেক আজিজ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST