ঢাকাMonday , 25 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

    admin
    August 25, 2025 11:26 pm
    Link Copied!

    মোহাম্মদ রবিউল ইসলাম, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি॥

    “খেলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সোমবার ২৫ আগষ্ট ২০২৫ বিকেল ৩ টায় ভোলাহাট পাবলিক ক্লাব ফুটবল মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

    প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার উপস্থিত থেকে এ খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, আরডিও মোঃ সবুজ আলী,এলজিইডি ইঞ্জিনিয়ার মোঃ আহরাম আলি, দলদলী ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু, ভোলাহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, বিএমডিএ ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিম।

    খেলার প্রারম্ভে কুরআন তেলাওয়াত শেষে স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, আম ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ মুনসুর আলী, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ সহ সুধীজনেরা। খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে প্রধান অতিথি ও সভাপতি খেলার উদ্বোধন ঘোষণা করেন।

    উদ্বোধনী এ খেলায় অংশগ্রহণ করে ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ-১ ও দলদলী ইউনিয়ন পরিষদ-২ ফুটবল দল। দু’দলের খেলায় ভোলাহাট ইউনিয়ন পরিষদ ফুটবল দল ১-০ গোলে দলদলী ইউনিয়ন পরিষদ ফুটবল দলের বিরুদ্ধে বিজয়ী হয়।

    ছবি ক্যাপশন : ভোলাহাট উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধনী খেলায় উপস্থিত প্রধান অতিথি, বিশেষ ও অন্যান্য অতিথি সুধীজনদের দৃশ্য।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST