ঢাকাSaturday , 8 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • খেলার মাঠে ঐক্যের বার্তা: সামাজিক প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ – হাসনাত আব্দুল্লাহ

    admin
    November 8, 2025 8:30 pm
    Link Copied!

    ইসহাক খাঁন, কুমিল্লা থে‌কে//

    ​জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাজনীতি ও দল-মতের ঊর্ধ্বে খেলাধুলা হচ্ছে সকলের এক হওয়ার বড় সুযোগ। তিনি বলেন, ভোট বা রাজনীতির ভিন্নতা থাকলেও সামাজিক উপলক্ষ্যগুলোতে, বিশেষ করে গ্রাম ও ইউনিয়নের প্রশ্নে, তারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন।


    ​শনিবার বিকেলে দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমীর উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই শহীদদের স্মরণে বৃহত্তর আব্দুল্লাহপুর ডাবল হুন্ডাকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা প্রতিনিয়ত খেলার মধ্যেই ইনভল্ভ থাকি, রাজনীতির ঊর্ধ্বে আমাদের এক হওয়ার সুযোগ আছে, তা হচ্ছে খেলাধুলা… এখানে অনেক দল-মত, অন্য পার্থক্যের মানুষ আছি। যে যে দলেরই হোক না কেন, এই খেলাধুলার উপলক্ষে যে আমরা এক হতে পারি, এটাই হচ্ছে আমাদের সফলতা।”
    ​তিনি আরও যোগ করেন, “ভোট দেওয়ার সময় যে যার খুশি তারটা দিবে, রাজনীতি করার সময় যার খুশি তার দল করবে, কিন্তু সামাজিক উপলক্ষ্যগুলোতে, গ্রামের প্রশ্নে ইউনিয়নের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ।”

    ​এ সময় আরও বক্তব্য রাখেন গ্রী স্টার পাতাবার গ্রুপের এমডি হোসাইন মজুমদার, রয়েল কোচ বাসের মালিক সাইফুল ইসলাম খান, এবং উপজেলা এনসিপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম শামীম।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST