ঢাকাFriday , 19 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাঁকখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা: চ্যাম্পিয়ন সুরের ক্লাব, রানার্স আপ কৃষক ক্লাব

    admin
    September 19, 2025 8:11 pm
    Link Copied!

    এম কে হাসান,কক্সবাজার থে‌কে//

    কক্সবাজার জেলার রামু উপজেলায় বাঁকখালী নদীতে ঝাঁকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ। রম্যভূমি রামুর ঐতিহ্যবাহী জনপ্রিয় এ নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সুরের ক্লাব দল, রানার্সআপ হয় কৃষক ক্লাব।

    শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসের চর ক্রীড়া পরিষদের উদ্যোগে বাঁকখালী নদীতে আন্তঃ নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নেয় স্থানীয় ৮টি নৌ দল।

    খেলার ঘোষক ‘জাজেস-রেডি-গো’ বলার সঙ্গে সঙ্গে নৌকা বাইচ খেলা শুরু হয়। এ সময় খেলা উপভোগ করতে বাকঁখালীর দুতীরে উৎসুক জনতার ভিড় জমে।

    আয়োজকদের মধ্যে জালাল উদ্দিন রনি জানান, সাহিত্য, সংস্কৃতির আতুড়ঘর রামুর গ্রামীণ ঐতিহ্য এই নৌকা বাইচ। নৌকা বাইচ সব পেশার মানুষের প্রাণের খেলা। শত বছরের পুরনো ঐতিহ্য ধরে রাখতে এই প্রতিযোগিতার আয়োজন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ মাহিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামাল উদ্দিন, জেলা যুবদল নেতা মির্জা আবছার, বিএনপি নেতা শফি সহ অনেকে।

    প্রতিযোগিতা শেষে অতিথিরা রানার্স আপ ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় সেরা মাঝির ক্রেস্ট পেয়েছেন আব্দুল রহিম বাবুল ও সেরা বেত টানার পুরুষ্কার পেয়েছে মো: সুমন।

    এর আগে ২০২৪ সালে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলো অফিসের চর ‘মায়ের দোয়া’ নৌদল। রানার্স আপ হয়েছে অফিসের চর ফুটন্ত গোলাপ নৌদল।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST