ঢাকাSaturday , 4 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জলঢাকায় সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত

    admin
    July 4, 2026 9:32 pm
    Link Copied!

    ​মোঃ সামিনুর ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

    নীলফামারীর জলঢাকায় উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ‘সম্মিলিত সাংবাদিক ঐক্য জোট’-এর প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭:০০ ঘটিকায় জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সভার আয়োজন করা হয়।
    ​সংগঠনের সভাপতি শাহাজাহান কবির লেলিনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের সাধারণ সম্পাদক আবেদ আলী।
    সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের সাংগঠনিক সম্পাদক আলামিন ইসলাম।
    ​সভায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রসার, স্থানীয় নানাবিধ সমস্যা ও সম্ভাবনা এবং সংগঠনের সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনে এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
    ​সভায় উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ:
    ​শরিফুল ইসলাম প্রিন্স (সিনিয়র সহসভাপতি)
    ​নজরুল ইসলাম মানিক (সহসভাপতি)
    ​তহমিদার রহমান মিলন (সহ-সাধারণ সম্পাদক)
    ওমর ফারুক সাবু সহ সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক নুরুজ্জামান ​সভায় সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই ঐক্য জোট জলঢাকার সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাদারিত্বের মান উন্নয়ন এবং এলাকার সামগ্রিক উন্নয়নে আগামীদিনে একটি বলিষ্ঠ ও অগ্রণী ভূমিকা পালন করবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST