ঢাকাSaturday , 4 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুন্সী নাজমুল হোসেন দোয়া ও সমর্থন চেয়েছেন

    admin
    July 4, 2026 9:36 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোর সদর উপজেলার ১১ নং রামনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন মুন্সী নাজমুল হোসেন।

    ১১ নং রামনগর ইউনিয়ন বাসীর জনপ্রিয় ব্যক্তিত্ব সুপরিচিত বিশিষ্ট সমাজসেবক ও জামায়াত নেতা, মুন্সী নাজমুল হোসেন, সামাজিক, সাংস্কৃতিক, গরীব অসহায়, মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়নের রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করে চলেছেন।

    বর্তমান সময়ের যুবসমাজের আইকন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ বিভিন্ন সময়ে এলাকার গরীব অসহায় ও হতদরিদ্র পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে আসছেন তিনি বলেন আমার এই ইউনিয়ন থেকে মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে চাই, তিনি বলেন আমি এই ইউনিয়নের সামাজিক কার্যক্রম শিশুদের লেখাপড়ার পাশাপাশি লেখাধুলায় মনোযোগী করে পাশে থাকার জন্য এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করছি।

    তিনি বলেন রামনগর ইউনিয়নের জনগণ যদি আমাকে নির্বাচন করার সুযোগ করে দেন তাহলে প্রথমে এই ইউনিয়ন থেকে মাদক মুক্ত করা হবে। বাল্যবিবাহ, চাঁদাবাজি সন্ত্রাসী বন্ধ করা হবে।

    যুবকদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে ইউনিয়ন থেকে মাদক নির্মূল করা হবে এলাকাবাসীকে সাথে নিয়ে।

    তিনি বলেন আমার পরিবার এই ইউনিয়নের সুনাম ও ঐতিহ্য সামনে রেখে আমি ও আমার ইউনিয়ন বাসীর পাশে আছি এবং সবসময় থাকবো ইনশাল্লাহ।

    মুন্সী নাজমুল হোসেন বলেন এলাকাবাসীর কাছে একটাবার সুযোগ চাই আপনারা আমাকে ভালোবেসে ভোট দিয়ে জয়লাভ করান তাহলে ইউনিয়ন বাসীকে সাথে নিয়ে এলাকার যুবকদের মাদক মুক্ত করবো পাশাপাশি সব ধরনের উন্নয়ন করার চেষ্টা করব। তিনি বলেন এলাকার যে সমস্যা গুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাস্তা এখনো এই ইউনিয়নের মধ্যে অনেক রাস্তা কাচা ও ইটের সলিং আছে সেই রাস্তার কাজ পর্যায়ক্রমে করা হবে।

    তিনি বলেন এখনো অনেক রাস্তা রয়েছে বৃষ্টি হলে সাধারণ মানুষদের ভোগান্তিতে পড়তে হয়। কোমলমতি শিশুদের স্কুলে যেতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। এই দুর্ভোগ আর যাতে পোহাতে না হয়, তার জন্য রাস্তা সংস্কার করে দেওয়া হবে।

    গরীব অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সার্বিক সহযোগিতা করার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক কাজ এলাকার উন্নয়ন করা, যে সমস্যা গুলো রয়েছে তার সমাধান করে পাশে থাকা।

    মুন্সী নাজমুল হোসেন বলেন আমাকে আপনারা এলাকাবাসী প্রথমবার সুযোগ দিন আমি আপনাদের পাশে থাকতে চাই, এবং সামাজিক উন্নয়ন কাজ করার সুযোগ চাই।

    মুন্সী নাজমুল হোসেন বলেন নির্বাচন বেশি দেরি নেই খুবই নিকটে তাই আমি রামনগর ইউনিয়ন বাসীকে সাথে নিয়ে এই নির্বাচনে চেয়ারম্যান হিসেবে অংশগ্রহণ করতে চাই। তিনি বলেন আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়ন করার সুযোগ দিন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST