ঢাকাSaturday , 4 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বান্দরবানে ওষুধ ক্রয়ে অনিয়মের অভিযোগ: ‘ষড়যন্ত্র’ দাবি সিভিল সার্জনের।

    admin
    July 4, 2026 8:14 pm
    Link Copied!

    উমংনু মারমা
    বান্দরবান প্রতিনিধি।

    বান্দরবানে এক কোটি টাকার ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে ৪ কোটি টাকা উত্তোলনের অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী। বিষয়টিকে তিনি ‘গভীর ষড়যন্ত্র’ হিসেবে উল্লেখ করে বলেন, ঠিকাদারি সিন্ডিকেট সুবিধা করতে না পেরে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
    সিভিল সার্জন জানান, আগে সব টেন্ডার প্রক্রিয়া ম্যানুয়ালি হলেও এবারই প্রথম ই-জিপি (e-GP) পদ্ধতিতে করা হয়েছে। এতে পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নেয়। মোট ছয়টি প্যাকেজের মধ্যে আলমগীর অ্যান্ড ব্রাদার্স একটি এবং এমএসএম পাঁচটি প্যাকেজের কাজ পায়।
    ডা. শাহীন হোসাইন বলেন, ‘দীর্ঘদিন যারা ম্যানুয়ালি সব ম্যানেজ করে কাজ বাগিয়ে নিয়েছে, তারা এবারও সিস্টেমে ফেলে সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু আমি অনড় থাকায় তারা সফল হতে পারেনি। এ কারণেই মূলত ওই ঠিকাদারেরা ষড়যন্ত্র শুরু করেছে।’
    বিল উত্তোলনের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, ‘জুন মাসের শেষ দিকে বাজেট রিফান্ড হওয়ার ঝুঁকি থাকায় বিল প্রস্তুত করে জেলা পরিষদে রাখা হয়েছে। তবে ঠিকাদারকে এখনো এক টাকাও পরিশোধ করা হয়নি। ৯৫ শতাংশ সরঞ্জাম ইতিমধ্যে সরবরাহ করা হয়েছে। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে শতভাগ বুঝিয়ে দিলে তবেই বিল দেওয়া হবে।’
    এদিকে অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান এমএসএম-এর প্রতিনিধি আবু জাহিদ বলেন, ‘১ কোটি টাকার ওষুধ দিয়ে ৪ কোটির বিল নেওয়ার তথ্য সঠিক নয়। আমরা ইতিমধ্যে ৯৫ শতাংশ মালামাল সরবরাহ করেছি। কাজ শেষ করেই বিল উত্তোলন করা হবে।’
    উল্লেখ্য, অনিয়মের অভিযোগ ওঠার পর গত ৩০ জুন পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গতকাল ১ জুলাই সকালে কমিটির সদস্যরা হাসপাতাল পরিদর্শন করেন।
    তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশে আমরা তদন্ত শুরু করেছি। টেন্ডার পদ্ধতি সঠিক ছিল কি না এবং মালামাল যথাযথভাবে কেনা হয়েছে কি না, তা খতিয়ে দেখে দ্রুত প্রতিবেদন জমা দেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST