ঢাকাMonday , 3 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জলঢাকায় সাবেক বিএনপি নেতা জহুরুলের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

    admin
    August 3, 2026 10:14 pm
    Link Copied!

    মোঃ সামিনুর ইসলাম নীলফামারীঃ

    নীলফামারীর জলঢাকায় জমি দখল, মিথ্যা মামলা, হামলা ও চাঁদাবাজির অভিযোগে গোলনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জহুরুল ইসলামের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। সন্ত্রাসীদের চোখরাঙানি থেকে বাঁচতে এবং পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
    ​আজ সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার চিড়াভিজা গোলনা গ্রামে ভুক্তভোগী পরিবারের নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
    ​জমি কিনেও মিলেনি দলিল, উল্টো মিলছে হুমকি
    ​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ২০১৩ সালে মো. আমিনুর রহমানের কাছ থেকে বৈধভাবে জমি কিনে শতভাগ টাকা পরিশোধ করলেও সাবেক বিএনপি নেতা জহুরুল ইসলামের প্রভাবে আজ পর্যন্ত দলিল হস্তান্তর করা হয়নি। জমি রেজিস্ট্রি ও অধিকার চাইতে গেলে পরিবারের সদস্যদের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
    ​নারী ও শিক্ষার্থীদের ওপর নির্যাতন, পরিবার অবরুদ্ধ
    ​ভুক্তভোগীরা অভিযোগ করেন, অন্যায়ের প্রতিবাদ করায় ভুক্তভোগীর স্ত্রী সুমাইয়া লতাকে মারধর করা হয়। পরবর্তীতে ভুক্তভোগীকে জিন্নার স্কুল বাজার এলাকায় একা পেয়ে নির্মম শারীরিক নির্যাতন চালানো হয়। এ ঘটনায় জলঢাকা থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত কর্মকর্তা এসআই হাবিবের উপস্থিতিতেই আসামিরা পুনরায় হামলার হুমকি দেয়। বর্তমানে পরিবারটি নিজ বাড়িতে অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে।
    ​এমনকি নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ফাতেমা তুজ জোহারাকে স্কুলে যাওয়া বন্ধের হুমকি ও গালাগালি করা হচ্ছে। এছাড়া আলী হোসেন, আব্দুল আলিম ও নুরজাহান বেগমের বাড়িঘর ভাঙচুর ও চাঁদা দাবি অব্যাহত রয়েছে।
    ​দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও এলাকাজুড়ে ত্রাস
    ​সংবাদ সম্মেলনে আরও বলা হয়, হাসিনা সরকারের পতনের পর জহুরুল ইসলাম নিজেকে বড় নেতা দাবি করে এলাকায় বিচারক সেজে সাধারণ মানুষের ওপর জুলুম চালাচ্ছেন। বিবাদ মীমাংসার নামে সংসার ভেঙে অর্থ আত্মসাৎ এবং জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তির বাস্তুভিটা দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। এ বিষয়ে নীলফামারী জেলা বিএনপি ও উপজেলা সাবেক উপজেলা নেতৃবৃন্দ কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
    ​৪ দফা দাবি
    ​সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে ৪টি সুনির্দিষ্ট দাবি জানায়
    ১. ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করা।
    ২. অভিযুক্ত জহুরুল ও তার সহযোগীদের গ্রেপ্তার ও আইনি ব্যবস্থা।
    ৩. ভুক্তভোগী পরিবার ও জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা।
    ৪. দলীয় শৃঙ্খলা রক্ষায় জহুরুল ইসলামকে বিএনপি থেকে স্থায়ী বহিষ্কার করা।
    ​সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST