ঢাকাThursday , 26 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    admin
    November 26, 2026 5:57 pm
    Link Copied!

    মোঃ আবদুল মোতালেব
    নোয়াখালী জেলা প্রতিনিধি:-

    অদ্য ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রাণিসম্পদ বিভাগ, নোয়াখালীর আয়োজনে জনাব আবুল কালাম আজাদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, নোয়াখালীর সভাপতিত্বে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক, নোয়াখালী মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এন এম নাসিরুদ্দিন, পুলিশ সুপার, নোয়াখালী মহোদয়।

    অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণ করেন। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় অন্যান্য অতিথিদের সঙ্গে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সম্ভাবনাসংশ্লিষ্ট বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং স্টলগুলোতে প্রদর্শিত বিভিন্ন কার্যক্রম ও উৎপাদিত পণ্য সম্পর্কে অবগত হন।

    বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় জাতীয় অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে খামারিদের অবদানের ভূয়সী প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন যে, প্রাণিসম্পদ খাতের ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি অচিরেই বিদেশে প্রাণিসম্পদজাত পণ্য রপ্তানির সুযোগ আরও সম্প্রসারিত হবে। এ সময় তিনি খামারিদের সার্বিক উন্নয়নে উৎসাহ প্রদান করেন।

    এছাড়াও তিনি আশ্বস্ত করেন যে, নোয়াখালী জেলা পুলিশ সর্বদা প্রান্তিক খামারিদের পাশে রয়েছে এবং গবাদিপশু ও পোল্ট্রি খাতের যেকোনো ধরনের অপরাধ ও চুরি প্রতিরোধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে সর্বদা সচেষ্ট রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST