ঢাকাWednesday , 3 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৮ টি বাস আটক

    admin
    September 3, 2025 2:03 pm
    Link Copied!

    ফয়সাল : সাভার প্রতিনিধি//

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাসে ওঠার সময় এক ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে রাজধানী পরিবহনের ২৮টি বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা।

    মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কে ভুক্তভোগীকে ফেলে দেওয়া হয়। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নেন।

    আহত ছাত্রীর সহপাঠীরা জানান, টিউশনি শেষে সাভার থানাস্ট্যান্ড থেকে রাজধানী পরিবহনের একটি বাসে উঠতে সংকেত দেন। বাসে ওঠার পর চালকের সহকারী আবার ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসা করেন কোথায় যাবেন? এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলার সঙ্গে সঙ্গে চলন্ত অবস্থায় চালকের সহকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। বাস থেকে পড়ে পায়ে আঘাত পান তিনি। ঘটনাটি জানাজানি হলে তার সহপাঠীরা রাত ৮টার দিকে রাজধানী পরিবহনের বাসগুলো আটক করতে শুরু করেন।

    ভুক্তভোগী ছাত্রী জানান, আমাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় আমি পায়ে ব্যথা পেয়েছি। এ ঘটনার আমি সুষ্ঠু বিচার চাই।

    শিক্ষার্থীরা জানান,
    চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বাস জব্দ করা হয়েছে।
    যে ধাক্কা দিয়েছে তাকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং ক্ষমা চাইতে হবে।
    পরিবহন কর্তৃপক্ষকে লিখিত মুচলেকা দিতে হবে, যেন আর কোনো শিক্ষার্থীর সঙ্গে এ ধরনের আচরণ করা না হয়।

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। একজন মেয়েকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেওয়া দুঃখজনক। এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে।

    বুধবার (৩ সেপ্টেম্বর) বাসের মালিকপক্ষ আসবে বলে জানা যায়। তারা এলে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST