ঢাকাThursday , 29 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী হয়েছেন

    admin
    October 29, 2026 9:54 pm
    Link Copied!

    মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,

    ঠাকুরগাঁও – ১ আসনের উপ নির্বাচনে বিএনপির সমর্থিত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে তিনি মোট ২ লাখ ১৬ হাজার ভোট পেয়ে ৫৭ শতাংশ ভোট নিশ্চিত করেছেন।
    আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত উপ-নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা যায়, দ্বিতীয় স্থানে রয়েছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের প্রার্থী মোঃ দেলাওয়ার হোসেন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি ১ লাখ ৪৮ হাজার ভোট পেয়ে ৩৯ শতাংশ ভোট পেয়েছেন।
    অন্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোঃ আব্দুল আলিম নিজামী (বটগাছ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মোঃ খাদেতুল ইসলাম (হাতপাখা) প্রত্যেকে ৫ হাজার ৭০০ ভোট পেয়ে ১.৫ শতাংশ করে ভোট পেয়েছেন। বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মোহাম্মদ ওমর ফারুক (ডাব) পেয়েছেন ৩ হাজার ৮০০ ভোট (১ শতাংশ)।
    এ আসনে মোট নিবন্ধিত ভোটার ছিলেন ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। এর মধ্যে ৩ লাখ ৮৬ হাজার ৯০০ জন ভোট দিয়েছেন, যা মোট ভোটারের ৭৬ শতাংশ। বাতিল ব্যালটের সংখ্যা ৯০০। জয়ের ব্যবধান ২৫ হাজার ভোট।
    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন খালি হওয়ার পর এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মির্জা ফয়সাল আমিন রাষ্ট্রপতির ছোট ভাই এবং ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST