লেখক – মো: কামরুল হাসান
কক্সবাজার সদর হাসপাতাল, নামেই শুধু ধন্য,
অনিয়ম আর দুর্নীতির জালে, সে তো আজ জীর্ণ।
রোগীর টাকা পকেটে পুরে, চলে তাদের ফন্দি,
সেবার নামে হয়রানি চলে, মানুষ বাঁচে কান্দি।
ডাক্তার-নার্সের সিন্ডিকেট, এক হয়ে করে কাজ,
গরিবের রক্ত চুষে খায়, ভেঙে দিয়ে তাদের লাজ।
অসহায় মানুষের আর্তনাদ, কানে তাদের যায় না,
টাকার কাছে বিক্রি হওয়া মন, কোনো মানবতা মানে না।
ঔষধের নামে বিক্রি হয়, নকল আর ভেজাল,
অপারেশনের টেবিলে চলে, তাদের নোংরা খেলা।
দালাল আর টাউটদের হাতে, সব কিছু জিম্মি,
রোগীর জীবন নিয়ে তারা করে ছিনিমিনি।
এ কেমন হাসপাতাল, যেখানে নেই কোনো নিয়ম?
এ কেমন কর্মকর্তা, যাদের নেই কোনো শরম?
বিদ্রোহের আগুন জ্বলে মনে, প্রতিবাদী হয় প্রাণ,
রুখতেই হবে এই অপকর্ম, ফিরিয়ে আনতে সম্মান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


