ঢাকাSunday , 16 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • দেশ ও সুন্দর সমাজ গড়তে ইসলামি শিক্ষার বিকল্প নেই’

    admin
    November 16, 2025 10:58 pm
    Link Copied!

    কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি

    ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামসুল আলম বলেছেন, দেশ ও সুন্দর সমাজ গড়তে ইসলামি শিক্ষার বিকল্প নেই। আর মাদ্রাসা শিক্ষকদের শুধু শিক্ষা দেয়া ও বেতন নেয়া কাজ নয়, সমাজ সংস্কারে তাদের ভূমিকা রাখতে হবে।

    রবিবার (১৬ নভেম্বর) দুপুরে জয়পুরহাটের হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার হলরুমে সমাজ সংস্কারে মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    শামসুল আলম বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখছে।

    ব্রিটিশবিরোধী আন্দোলনেও মাদ্রাসা ছাত্রদের ভূমিকা ছিল। অথচ বিগত ১৬ বছর মাদ্রাসা শিক্ষার কোনো উন্নয়ন হয়নি। আমাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হলে ইসলামি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। ইসলামি শিক্ষাই দেশ ও মানুষের ভাগ্য বদলে দেবে।

    মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হাকিমের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ, জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল ও মাদ্রাসার উপাধ্যক্ষ রেজাউল কাদির।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST