ঢাকাTuesday , 3 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • আলীকদমের দুর্গম পাহাড়ে শিক্ষার নতুন দুয়ার, বুঝিখাল ম্রো বিদ্যালয় ও ছাত্রাবাসের নতুন ভবন উদ্বোধন

    admin
    November 3, 2026 8:30 pm
    Link Copied!

    প্রতিনিধি জেলা প্রতিনিধি, বান্দরবান :

    বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি জনপদে শিক্ষার পরিবেশ উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। বুঝিখাল ম্রো প্রাথমিক বিদ্যালয় ও ছাত্রাবাসের নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হলো।
    মঙ্গলবার (৩ নভেম্বর) নবনির্মিত বিদ্যালয় ভবন ও ছাত্রাবাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. সাইয়েদ বিন আবদুল্লাহ।
    দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত ম্রো জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে বিদ্যালয় ও ছাত্রাবাসটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে যেসব শিশু দূরবর্তী পাহাড়ি এলাকা থেকে নিয়মিত বিদ্যালয়ে যাতায়াতে সমস্যার মুখোমুখি হয়, তাদের জন্য ছাত্রাবাসের সুবিধা শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হতে পারে।
    স্থানীয়দের প্রত্যাশা, নতুন অবকাঠামোর পাশাপাশি পর্যাপ্ত শিক্ষক, শিক্ষা উপকরণ, আবাসিক সুবিধা ও নিয়মিত পাঠদান নিশ্চিত করা হলে দুর্গম পাহাড়ের শিশুরা শিক্ষার মূলধারায় আরও এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।
    শিক্ষার আলো থেকে পিছিয়ে থাকা পাহাড়ি জনপদের শিশুদের জন্য এই উদ্যোগ নতুন আশার সঞ্চার করেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST