ঢাকাSaturday , 28 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নওহাটায় গ্রামবাসীর উদ্যোগে মিনি বার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    admin
    November 28, 2026 7:36 pm
    Link Copied!

    মোঃতানজিলুল ইসলাম লাইক রাজশাহীর,

    পৌরসভার বাকসারা কুমড়াপুকুর গ্রামবাসীর উদ্যোগে দিনব্যাপী মিনি বার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।

    উক্ত ফুটবল টুর্নামেন্ট টি শুভ উদ্বোধন করেন,অনুষ্ঠানের প্রধান অতিথি
    মোঃ শরিফুর রহমান শরীফ।
    সাবেক সদস্য, নওহাটা পৌরসভা বিএনপি। সাবেক সভাপতি, নওহাটা পৌরসভা ছাত্রদল। সাবেক সাংগঠনিক সম্পাদক, রাজশাহী জেলা ছাত্রদল এবং সাবেক সহ-সভাপতি, রাজশাহী জেলা যুবদল।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার অন্যতম কার্যকর মাধ্যম। একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।

    তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মেধা, মনন ও শারীরিক সক্ষমতা বিকাশের জন্য নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হতে হবে। এ ধরনের আয়োজন গ্রামবাংলার হারিয়ে যাওয়া ক্রীড়াঙ্গনকে নতুন করে প্রাণবন্ত করে তুলবে এবং পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে।

    তিনি টুর্নামেন্টের আয়োজক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন। পাশাপাশি অংশগ্রহণকারী সকল দলের খেলোয়াড়দের প্রতি শুভকামনা জানান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোখলেসুর রহমান, উপস্থিত ছিলেন অত্র অঞ্চলের মুরুব্বী মোঃ নুরুজ্জামান। বিএনপি নেতা আসাদুল, যুবনেতা এনামুল ছাত্রনেতা তুহিন, সিয়াম, মেহেদী, প্রমুখ
    উক্ত ফুটবল টুর্নামেন্টের সভাপতিত্ব করেন মোঃ রাজু সদস্য নওহাটা পৌরসভা ছাত্রদল।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST