ঢাকাMonday , 22 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নাসিরনগরে নিখোঁজের তিনদিন পর নদীতে ভেসে উঠলো তরুণের লাশ

    admin
    September 22, 2025 6:22 pm
    Link Copied!

    মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর,(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,

    নিখোঁজের তিন দিন পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বলভদ্র নদী থেকে মাহমুদুল হাসান বিশাল (২২) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।

    আজ (২২ সেপ্টেম্বর) সোমবার স্থানীয়দের কাছে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে নাসির নগর থানা পুলিশ। এর আগে গত শনিবার রাতে ঘর থেকে বের হওয়ার পর তার আর সন্ধান পাওয়া যায়নি। নিহত মাহমুদুল হাসান বিশাল ফান্দাউক গ্রামের নজরুল ইসলামের ছেলে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে মাহমুদুল হাসান বিশাল ওষুধ আনতে ঘর থেকে বের হয়। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। সর্বশেষ সোমবার দুপুরে তার মরদেহ বলভদ্র নদীতে ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST