ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটোবাইক চালক সাইদুল নিহত

    admin
    November 27, 2026 6:21 pm
    Link Copied!

    মোঃ রেজাদুল ইসলাম রেজা
    স্টাফ রিপোর্টার

    গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটোচালক সাইদুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন।

    বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে পৌরশহরের জগরজানি পানবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের খোকা মন্ডলের ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, অটোবাইক চালক সাইদুল পলাশবাড়ী পৌরশহর থেকে মুরগির ফিড নিয়ে ঘোড়াঘাট অভিমুখে যাচ্ছিল।

    এসময় জগরজানি পানবাজার এলাকায় পৌঁছলে পিছন দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক চলন্ত অটোবাইকটিকে ধাক্কা দেয়। এতে অটোচালক রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিমের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধারসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসেন।

    থানা অফিসার ইনচার্জ আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পেলে মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST