রাজবাড়ী প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের প্রার্থীকে বিজয়ের জন্য পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক করা হয়েছে মোঃ মুশফিকুর রহমান বাচ্চু বিশ্বাস’কে সদস্য সচিব করা হয়েছে পাট্টা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আকিদুল বিশ্বাস’কে ।
কমিটির সহ সভাপতি নুরজাহান বেগম, আবদার আলী শেখ। কমিটির সমন্বয়ক করা হয়েছে মোঃ ওয়াজেদ আলী মিয়াকে।
পাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু মাসুম বিশ্বাস স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
৫৪ সদস্য বিশিষ্ট এ কমিটির সদস্য সকলেই জিয়া পরিবারের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করে বলে জানিয়েছেন কমিটির সদস্য সচিব, পাট্টা ইউপির প্যানেল চেয়ারম্যান আকিদুল বিশ্বাস। তিনি বলেন, আমরা সব সময় রাজপথে ছিলাম আগামীতেও থাকবো। বতর্মানে রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয় করতে দলের সকল সহকর্মীকে সাথে নিয়ে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ ১২ ফ্রেরুয়ারীর নির্বাচনে সকলকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহবান করছি।



