ঢাকাMonday , 1 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • প্রথমবারের মত এক ফ্রেইমে প্রভা ও গুনগুন

    admin
    September 1, 2025 12:54 pm
    Link Copied!

    বিনোদন ডেক্স

    রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘দেনা পাওনা’ছবিতে নিরুপমার ভূমিকায় অভিনয় করছেন সাদিয়া জাহান প্রভা এবং শিশুশিল্পী হিসেবে তোতনের ভূমিকায় অভিনয় করছেন পিউষা চৌধুরী গুনগুন। দুজনেরই এটি প্রথম চলচ্চিত্র।

    দীর্ঘদিন টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করেছেন “প্রভা”। অন্যদিকে শিশু নৃত্যশিল্পী হিসেবে দেশে এবং দেশের বাইরেও দর্শকদের মন জয় করেছেন “পিউষা”। আর সেই জনপ্রিয়তার সুবাদে এবার দুজনে পা বাড়িয়েছেন বড়পর্দায়।

    গত শনিবার (৩০ আগস্ট) গাজীপুরের হোতাপাড়ায় শুটিং স্পটে দুজনকে শাড়ির নতুন এক লুকে হাজির হতে দেখা গেছে। তাদের মার্জিত লুক এবং সাবলীল উপস্থিতি দেখে সত্যিই অবাক হওয়ার মতো। আশা করছি ভক্তরাও তাদের এই নতুন লুক দেখে কিছুটা হলেও নড়ে চড়ে বসবেন।

    সরকারি অনুদানে নির্মিত ‘দেনা পাওনা’ছবিতে প্রভার বিপরীতে সহশিল্পী হিসেবে রয়েছেন মামনুন হাসান ইমন। ছবিটি পরিচালনা করছেন “সাদেক সিদ্দিকী”।

    উল্লেখ্য যে, ‘দেনা পাওনা’ ছবির মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে দুজনেই প্রথম। তবে ‘দেনা পাওনা ছাড়াও ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’- নামের আরেকটি ছবিতেও প্রভা অভিনয় করছেন বলে জানিয়েছেন। সেখানে তার সহশিল্পী হিসেবে আছেন এ বি এম সুমন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by: BD IT HOST