ঢাকাMonday , 4 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাঘাইছড়িতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    admin
    May 4, 2026 4:54 pm
    Link Copied!

    নোমাইনুল ইসলাম,
    বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি,

    রাঙ্গামাটির বাঘাইছড়িতে পুলিশি অভিযানে ১৪ পিস ইয়াবাসহ সাগর হোসেন মনির নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত রাতে উপজেলার কলেজ রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

    পুলিশ সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মজুমদারের নির্দেশনায় এসআই মো. রিয়াজুল ইসলাম রানা শেখ ও এসআই মো. রাকিবুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এই অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মনিরকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

    পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মজুমদার জানান, এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদক নির্মূলে স্থানীয় সচেতন মহলের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST