ঢাকাTuesday , 4 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাঘাইছড়িতে রেড ক্রিসেন্টের উদ্যোগে ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

    admin
    August 4, 2026 11:21 pm
    Link Copied!

    নোমাইনুল ইসলাম,
    বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

    রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙ্গামাটি ইউনিট।

    মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙ্গামাটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. শফিউল আজম। বিশেষ অতিথি ছিলেন ইউনিটের সেক্রেটারি সাইফুল ইসলাম শাকিল।

    অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের কর্মকর্তারা জানান, সাম্প্রতিক বন্যায় বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজারো মানুষ ঘরবাড়ি, ফসল ও জীবিকার ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্ভোগ লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর মানবিক দায়িত্ব থেকেই এ ত্রাণ সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।

    প্রধান অতিথির বক্তব্যে এ.এস.এম. শফিউল আজম বলেন, “বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সেবা দিয়ে আসছে। বন্যা, ঘূর্ণিঝড় কিংবা অন্য যেকোনো দুর্যোগে অসহায় মানুষের সহায়তায় আমাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

    বিশেষ অতিথি সাইফুল ইসলাম শাকিল বলেন, “দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও মানবিক সহায়তায় এগিয়ে আসা উচিত।”

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাঙ্গামাটি ইউনিটের অফিসার মাঈনুল ইসলাম পলাশ, আজীবন সদস্য নিজাম উদ্দীন বাবু, ওমর আলী, জাবেদুল আলাম, সেলিম উদ্দীন বাহারী এবং অ্যাডহক কমিটির সদস্য আব্দুল আহাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আইসিটি বিভাগের প্রধান মো. জাহাঙ্গীর আলাম।

    পরে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের হাতে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেন। ত্রাণ পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙ্গামাটি ইউনিটের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    স্থানীয়রা জানান, বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এ ধরনের মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST