এস.এম.রিয়াদুল ইসলাম কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে ষ্টেশনের উত্তর প্লাটফর্ম এলাকায় খুলনা-রাজশাহীগামী লোকাল ট্রেন মহানন্দা ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায় নিহত ব্যাক্তি বোরকা পরে মিরপুর রেলস্টেশনে ঘোরাঘুরি করছিল। যখন রাজশাহী গামি লোকাল ট্রেন মিরপুর রেল স্টেশন অভিমুখে আসলে বোরকা পরা মহিলাটি ঝাঁপ দেয় মৃত্যুবরণ করেন।
মিরপুর ওসি মমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি পোড়াদহ রেলওয়ে থানার অধীনে। পরবর্তীতে পোড়াদহ রেলওয়ের থানার ওসি জহিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে জানান পিবিআই বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। পোড়াদহ রেলওয়ে থানা থেকে যত সম্ভব চেষ্টা করা হচ্ছে লাশটির পরিচয় সনাক্ত করার জন্য।।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


