ঢাকাSunday , 31 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মুরাদনগরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ধনীরামপুর ফুটবল প্রিমিয়ারলীগ ২০২৫ এর ফাইনাল খেলা ।

    admin
    August 31, 2025 12:09 pm
    Link Copied!

    আব্দুল আলীম: মুরাদনগর উপজেলা প্রতি‌নি‌ধি//

    কুমিল্লার মুরাদনগর উপজেলার ধনীরামপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে ধনীরামপুর ফুটবল প্রিমিয়ালীগ ২০২৫ এর ফাইনাল খেলা । গতকাল ৩০/০৮/২০২৫ ইং রোজ: শনিবার, উপজেলার ধনীরামপুর খেলার মাঠে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় ।

    খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মোল্লা মজিবুল হক ( সদস্য সচিব মুরাদনগর উপজেলা বি এন পি এবং সাবেক চেয়ারম্যান ১৩ নং মুরাদনগর সদর ইউনিয়ন ) খেলা উদ্বোধনী ঘোষণায় তিনি প্রধান অতিথির বক্তব্যে ” মাদক কে না বলুন, সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলুন ‘ এই স্লোগানকে সামনে রেখে উক্ত খেলার উদ্ভোধন ঘোষণা করেন, তিনি আরো বলেন খেলা হলো বিনোদন অংশ এবং এই খেলাধূলার মাধ্যমেই যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে । তিনি আরো ঘোষণা করেন অল্প কিছুদিনের মধ্যেই এই মাঠে আরেকটি বড় টুর্নামেন্টের আয়োজন করা হবে , মুরাদনগরের মাটি ও মানুষের নেতা ৫ বারের সংসদ সদস্য এবং সাবেক ধর্মপ্রতিমন্ত্রীআলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর নামে ।। এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইউ পি সদস্য জনাব, ছবির আহম্মেদ ( বর্তমান মেম্বার ৫ নং ওয়ার্ড ধনীরামপুর ) খেলায় সরাসরি লড়াই করে সামিয়া স্পোর্টিং ক্লাব বনাম নীহামনি স্পোর্টিং ক্লাব । খেলায় জয় লাভ করে নীহামনী স্পোর্টিং ক্লাব । খেলা শেষে বিজয়ী দলের মাঝে প্রথম পুরস্কার ( ফ্রিজ ) এবং দ্বিতীয় ( রানার্স আপ ) পুরস্কার স্মার্ট টিভি বিতরণ করেন প্রধান অতিথি জনাব, মোল্লা মজিবুল হক।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST