ঢাকাSaturday , 26 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রংপুরে এক মাসব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কোর্স শুরু অনুসন্ধান তথ্য যাচাই ও বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্ব

    admin
    September 26, 2026 10:19 pm
    Link Copied!

    রতন রায় : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
    ২৬-৯-২০২৬ ইং

    রংপুরে এক মাসব্যাপী অনুসন্ধানী সাংবাদিকতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল সাংবাদিকতা-বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সূচনা হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থা রংপুর বিভাগীয় ও জেলা কমিটির আয়োজনে শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর জেলা পরিষদ মিলনায়তনে কোর্সের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রায় ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অধ্যক্ষ আকতারুজ্জামান সাজু। বিশেষ অতিথি ছিলেন আশুতোষ কুমার, সাংবাদিক শাহ আলম, সহকারী অধ্যাপক ধ্রুবক রাজ এবং সমাজসেবক রুবেল মিয়া। এ ছাড়া অধ্যক্ষ রাজা মিয়া, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান, বদরুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক মাহবুবুল ইসলাম। সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন সুজন।

    প্রশিক্ষণ কর্মসূচিতে সংবাদ সংগ্রহ ও পরিবেশনা, তথ্য যাচাই, অনুসন্ধানী রিপোর্টিংয়ের কৌশল, পেশাগত দায়িত্ব, সাংবাদিকতার নীতি-নৈতিকতা এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

    আয়োজকরা জানান, নতুন ও কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা জোরদার করাই এ প্রশিক্ষণ কোর্সের মূল লক্ষ্য।

    প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, এ ধরনের কোর্স তাদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও পেশাদার ও দায়িত্বশীলভাবে গণমাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST