ঢাকাSaturday , 26 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হাটহাজারিতে মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান।

    admin
    September 26, 2026 6:33 pm
    Link Copied!

    মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, ( চট্টগ্রাম) প্রতিনিধি :

    মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টে একজনের কারাদণ্ড।

    শনিবার ( ২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে।

    অভিযান চলাকালীন মো:আলমগীর নামে একজন আসামিকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয়।
    আসামিকে মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১৫ (পনেরো) দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

    পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে মাদকের মূল বিক্রেতা হাটহাজারী পৌরসভার আলীপুর এলাকায় জাহাঙ্গীরের বাড়িতে তল্লাসি করা হয় এবং থানা পুলিশকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে ।

    এ সময় এলাকাবাসীসহ সবাইকে সচেতন করা হয় ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও সচেতনতা গড়ে তুলতে অনুরোধ করা হয়েছে।

    মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST