জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের সাবেক মেধাবী শিক্ষার্থী শহীদ নাইম উদ্দিন মুরাদ স্মৃতি পরিষদের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সেমিনার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার কুলিয়ারা উচ্চবিদ্যালয়ের হলরুমে সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন কুমিল্লা ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের প্রধান হিসাবরক্ষক এবং কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল্লাহ আল মামুন মজুমদার।
প্রধান কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রিসোর্স, সামিট কমিউনিকেশন লিমিটেডের সিনিয়র ম্যানেজার আব্দুল্লাহ আল হোসাইন কাউছার।
সেমিনারে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয় এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।


