ঢাকাTuesday , 14 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রহমান-রহিমুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরন

    admin
    April 14, 2026 5:59 pm
    Link Copied!

    কুলাউড়া(মৌলভীবাজার)সংবাদদাতা:

    রহমান-রহিমুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে কুলাউড়ার জয়চন্ডি ইউনিয়নের গরীব অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে আনুষ্টানিকভাবে এ অর্থ বিতরন করেন কুলাউড়া সংসদীয় আসনের এমপি মো: শওকতুল ইসলাম। ফাউন্ডেশনের চেয়ারম্যান বর্হিবিশ^ জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহ সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী অধ্যাপক কমর উদ্দিন জামালের সভাপতিত্বে ও জয়চন্ডি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা মুহিতুর রহমান মুহিতের পরিচালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বর্হিবিশ^ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ড.প্রফেসর সাইফুল আলম চৌধুরী,কুলাউড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল জলিল জামাল,উপজেলা বিএনপি নেতা মঈনুল হক বকুল,কাদিপর ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার আহমদ,সাংবাদিক মোক্তাদির হোসেন প্রমুখ। অনুষ্টানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়চন্ডি ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান আহমদ, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন,সাংগঠনিক সম্পাদক জসিম চৌধুরী,প্রভাষক সিপাউর রহমান প্রমুখ।
    সভায় প্রধান অতিথি মো:শওকতুল ইসলাম এমপি বলেন,বিএনপি সরকার উন্নয়নে বিশ^াসী। ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে সময় লাগবে। তবে ৫ বছরে কুলাউড়াকে একটি উন্নয়নের মডেল উপজেলা প্রতিষ্টা করতে সক্ষম হবো।
    সমাপনী বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান বর্হিবিশ^ জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহ সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী অধ্যাপক কমর উদ্দিন জামাল বলেন, রহমান-রহিমুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরীব অসহায় মানুষের কল্যানে কাজ করছেন। তিনি আরও বৃহদাকারে মানুষের যাতে সেবা করতে পারেন সেজন্য সকলের সহযোগীতা কামনা করেন।
    ছবি ক্যাপশন: কুলাউড়ায় গরীব মানুষের মধ্যে নগদ অর্থ বিতরন করছেন মো: শওকতুল ইসলাম এমপি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST