ঢাকাTuesday , 9 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজাশনে হোন্ডা ও ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

    admin
    September 9, 2025 10:03 pm
    Link Copied!

    ফয়সাল: সাভার প্রতিনিধি,

    মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় রাজাশনে যুব সমাজের উদ্যোগে হোন্ডা ও ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়।

    সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাভার পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি ও ৮ নং ওয়ার্ড এর কাউন্সিলর প্রার্থী রাশেদুল ইসলাম রাসেল। এসময় তিনি আগত দর্শকদের উদ্দেশ্যে বলেন যুবসমাজ যাতে কোনভাবেই মাদক ইভটিজিং অনৈতিক বা অসামাজিক কার্যকলাপের সাথে জড়িয়ে না পরে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। যুবসমাজ যেন মাদকমুক্ত সুস্থ স্বাভাবিক জীবন উপভোগ করতে পারে সেই প্রত্যাশায় আমরা খেলাধুলার আয়োজন করছি। আমরা আগামীর বাংলাদেশে সুন্দর সুশীল যুবসমাজ দেখতে চাই।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব রাজাসন সমাজ কল্যাণ সমিতির সভাপতি মি পরেশ পিটার কস্তা এসময় তিনি বলেন যুবসমাজের এই ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

    উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভিশন গ্রুপের জি এম জনাব শহিদুর রহমান,

    সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সহসভাপতি জনাব হাজী মো: রফিকুল ইসলাম, তিনি বলেন যুবসমাজের সাথে আমি সবসময় আছি। যুবসমাজের পাশে সবসময় থাকার অঙ্গিকার করেন তিনি।

    ইভা ইলেকট্রনিক্স এর সৌজন্যে অনুষ্ঠানটি আয়োজন করা হয়

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST