ঢাকাTuesday , 26 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শিক্ষার্থীদের প্রাণের ঝুঁকি, বিদ্যালয়ের ভেতর দিয়ে যান চলাচল বন্ধের দাবি

    admin
    August 26, 2025 5:08 pm
    Link Copied!

    মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পাইকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতর দিয়ে যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।

    মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

    মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জুলেখা খাতুন, সহকারী শিক্ষিকা লুৎফুন নাহার, অভিভাবক প্রতিনিধি শামসুল আলম, ফারুক আহমেদ খোকন, পপি আক্তার ও আসমা খাতুন প্রমুখ।

    বক্তারা বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে সীমানা প্রাচীর না থাকায় স্থানীয়রা বিদ্যালয়ের ভেতর দিয়ে যাতায়াত করে আসছিল। বর্তমানে পথচারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি প্রতিদিন অসংখ্য সাইকেল, মোটরসাইকেল, অটোরিকশা, ইজিবাইক ও সিএনজি বিদ্যালয়ের ভেতর দিয়ে চলাচল করছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

    তারা আরও জানান, ২০২৪ সালের প্রথম দিকে বিদ্যালয়ের চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করা হলেও স্থানীয় প্রভাবশালীদের বিরোধিতার কারণে রাস্তার ওপর দেয়াল তোলা সম্ভব হয়নি। সম্প্রতি মোটরসাইকেল ও অটোরিকশার ধাক্কায় কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

    মানববন্ধনে বক্তারা অবিলম্বে বিদ্যালয়ের ভেতর দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST