মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত আংশিক কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা জেলা সাইবার দল, শ্যামনগর উপজেলা সাইবার দল এবং পৌর সাইবার দলের নেতৃবৃন্দ।রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি সাতক্ষীরা জেলা যুবদলের ৫ সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটি অনুমোদন করেন, সভাপতি: হাফিজুর রহমান মুকুল,সহ-সভাপতি: শেখ মনিরুজ্জামান প্রিন্স,সাধারণ সম্পাদক: শফিকুল আলম বাবু,১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক: মমতাজুল ইসলাম চন্দন, সাংগঠনিক সম্পাদক: মাসুম রানা সবুজ,নবগঠিত এই কমিটির অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাতক্ষীরা জেলা, শ্যামনগর উপজেলা ও পৌর সাইবার দলের সকল স্তরের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, হাফিজুর রহমান মুকুল ও _শফিকুল আলম বাবুর নেতৃত্বে সাতক্ষীরা জেলায় জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেশি গতিশীল ও শক্তিশালী হবে।


