ঢাকাThursday , 20 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সারের ভর্তুকির টাকায় বছরে দুই পদ্মা সেতু নির্মাণ সম্ভব: আব্দুল মতিন

    admin
    August 20, 2026 4:40 pm
    Link Copied!

    পঞ্চগড় প্রতিনিধি:

    সরকার কৃষকদের সারে যে পরিমাণ ভর্তুকি দেয়, সেই পরিমাণ অর্থ দিয়ে দেশে বছরে দুটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন।

    তিনি বলেন, কৃষি উৎপাদন বাড়াতে সার ও কীটনাশকের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধান রোপণের সময় নির্ধারিত নিয়ম ও সঠিক সময়ে সার ও কীটনাশক প্রয়োগ করতে হবে। অন্যথায় কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব হবে না।

    বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে পঞ্চগড় ব্রি স্যাটেলাইট স্টেশন কার্যালয়ের সামনে আয়োজিত আধুনিক ধান উৎপাদন প্রযুক্তিবিষয়ক কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ‘কৃষিই সমৃদ্ধি, সমৃদ্ধির জন্য ধান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) স্যাটেলাইট স্টেশনের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

    এলএসটিডি প্রকল্পের পিএসও ও প্রকল্প পরিচালক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় কৃষকদের আধুনিক পদ্ধতিতে ধান চাষ, চারা রোপণ, সার ও কীটনাশকের সঠিক ব্যবহারবিধি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

    প্রশিক্ষণে পঞ্চগড়ের প্রায় ১০০ জন কৃষক অংশ নেন। প্রশিক্ষকরা ধানের উৎপাদন বৃদ্ধি, সঠিক সময়ে সার প্রয়োগ, রোগবালাই দমন এবং কীটনাশকের নিরাপদ ও পরিমিত ব্যবহারের বিভিন্ন দিক কৃষকদের সামনে তুলে ধরেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST