ঢাকাTuesday , 26 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ৫৪ বিজিবির মৎস্য সপ্তাহ পালন

    admin
    August 26, 2025 2:47 pm
    Link Copied!

    ওসমান গনি, দীঘিনালা(খাগড়াছড়ি)প্রতিনিধি//

    অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করেছেখাগড়াছড়ি সেক্টরের বাগেরহাট ব্যাটেলিয়ন (৫৪ বিজিবি)।

    খাগড়াছড়ি সেক্টরের বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) কর্তৃক মৎস পোনা অবমুক্তকরণ কর্মসূচী-২০২৫ পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। অদ্য ২৬ আগস্ট ২০২৫ তারিখ বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় বাঘাইছড়ি উপজেলার হাজাছড়ায় রুই, কাতল ও মৃগেলসহ বিভিন্ন জাতের ২০০০ মৎস পোনা অবমুক্ত করা হয়। উক্ত মৎস পোনা অবমুক্তকরণ কর্মসূচী-২০২৫ অনুষ্ঠানে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক, পদাতিক, ব্যাটালিয়ন কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ কামাল হোসেন শেখ সহ জুনিয়র কর্মকতা ও অন্যান্য পদবীর বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন। বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক ‘‘মৎস সপ্তাহ-২০২৫” উদযাপন’’ এর অংশ হিসেবে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) কর্তৃক এ কর্মসূচী পালন করায় বেসামরিক পরিমন্ডলে বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST