ঢাকাSaturday , 17 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালন করবে গাইবান্ধা জেলা পুলিশ

    admin
    January 17, 2026 10:29 pm
    Link Copied!

    মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা

    ​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা জেলা পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এ.বি.এম. রশীদুল বারী।
    ​গত ১৪ জানুয়ারি (বুধবার) সকালে জাতীয় দৈনিক ‘মানবজমিন’-এর পলাশবাড়ী প্রতিনিধির সাথে এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
    ​নির্বাচন নিয়ে জিরো টলারেন্স ​সাক্ষাৎকারকালে এ.বি.এম. রশীদুল বারী বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। বিশেষ করে নির্বাচনী মাঠে কোনো প্রকার পক্ষপাতিত্ব সহ্য করা হবে না। পুলিশ জনগনের সেবক হিসেবে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শন করবে।

    ​থানা পর্যায়ের সেবার মান নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি দাবি করেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী থানা বর্তমানে অনেকটাই দালালমুক্ত করা সম্ভব হয়েছে। সাধারণ মানুষ যেন কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি পুলিশের সেবা পেতে পারে, সে লক্ষে কাজ চলছে।
    ​
    ​পুলিশি সেবাকে আরও গতিশীল ও জনবান্ধব করতে তিনি সচেতন মহলের সক্রিয় সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “পুলিশ এবং জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে একটি নিরাপদ সমাজ গড়তে আমরা কাজ করছি। সমাজ থেকে অপরাধ নির্মূলে সাধারণ মানুষের সঠিক তথ্য ও সহযোগিতা একান্ত প্রয়োজন।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST