ঢাকাMonday , 22 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কক্সবাজার ঈদগাঁও–ঈদগড় সড়কে ফের ডাকাতি: দুই মোটরসাইকেল আরোহী অপহৃত

    admin
    September 22, 2025 1:51 pm
    Link Copied!

    সিরাজুল ইসলাম: কক্সবাজার

    কক্সবাজারের বহুল আলোচিত ও ভয়ঙ্কর খ্যাত ঈদগাঁও–ঈদগড় সড়কে আবারও সংঘবদ্ধ ডাকাত দলের তাণ্ডব দেখা দিয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হিমছড়ি ঢালায় প্রকাশ্য দিবালোকে দুই মোটরসাইকেল আরোহীকে অপহরণ করেছে তারা।

    প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, ঈদগড় থেকে মোটরসাইকেলে ঈদগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন দুই আরোহী। পথে কুখ্যাত হিমছড়ি ঢালায় পৌঁছালে অস্ত্রধারী ডাকাত দল তাদের গতিরোধ করে। মুহূর্তেই তাদের জিম্মি করে পার্শ্ববর্তী পাহাড়ি জঙ্গলের ভেতরে নিয়ে যায়।

    ঘটনার পর প্রথমে অপহৃতদের পরিচয় জানা না গেলেও পরে স্থানীয় সাংবাদিক আবুল কাসেম নিশ্চিত করেন—অপহৃত দু’জনই ঈদগড় এলাকার বাসিন্দা।

    খবরটি এলাকায় ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রতিদিনের ন্যায় এ সড়কে চলাচলকারী যাত্রীরা আবারও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

    এ বিষয়ে নবনিযুক্ত ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন,
    “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে। অপহৃতদের উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।”

    উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ঈদগাঁও–ঈদগড় সড়কটি ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজির কারণে আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। জনসাধারণের জীবন ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিরাপত্তাহীনতার কারণে সড়কটি এখন অনেকে এড়িয়ে চলছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST