ঢাকাFriday , 27 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুড়িগ্রাম  ভুরুঙ্গামারীতে ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার

    admin
    March 27, 2026 10:54 pm
    Link Copied!

    মোঃ জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ 

    কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইয়াবা ও গাঁজা সহ এনামুল হক ওরফে এলাম (৪৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ । শুক্রবার (২৭ নভেম্বর) গ্রেফতারকৃতকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

    পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত এনামুল হক ওই একই গ্রামের মৃত আচা মাহমুদের পুত্র।

    এ সময় তার কাছ থেকে ৩শ পিস ইয়াবা ট্যাবলেট, ৮শ গ্রাম গাঁজা ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

    ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে মাদক সহ হাতেনাতে গ্রেফতার করে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST