ঢাকাSaturday , 10 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোপালগঞ্জের মুকসুদপুরে পাটের গুদামে ভয়াবহ আগুনে পুড়ে ছাই: কোটি টাকার ক্ষতি

    admin
    January 10, 2026 6:55 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    গোপালগঞ্জের মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পুড়ে গেছে তিনটি পাটের গুদাম। এতে পুড়ে গেছে ১ হাজার ৭৭৫ মন পাট। এ ঘটনায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

    শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মুকসুদপুর উপজেলা সদরের টিএনটি অফিসের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মেহেদি হাসান জানান, টিএনটি অফিসের পাশের পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মুকসুদপুর এবং কাশিয়ানী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে পাট ব্যবসায়ী সুনীল সাহার গোডাউনে রাখা ১৩০০ মণ, নির্মল সাহার গোডাউনের ১৭৫ মণ ও ইকরাম মিয়ার গোডাউনের ৩০০ মণ পাট পুড়ে ছাই হয়ে যায়।

    তিনি আরো জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তার তদন্ত করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করা হচ্ছে।

    ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী সুনীল সাহা বলেন, আমার গোডাউনে ১ হাজার ৩০০ মণ পাট মজুদ রাখা হয়েছিল। গভীর রাতে হঠাৎ করে খবর আসে আমার গোডাউনে আগুন লেগেছে। বাড়ি থেকে গোডাউনে পৌঁছানোর আগেই সব পাট পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন নিঃস্ব হয়ে গেলাম।

    ক্ষতিগ্রস্ত অপর পাট ব্যবসায়ী ইকরাম মিয়া বলেন, আমার গোডাউনে ৩০০ মণ পাট ছিল। সবকিছু পুড়ে যাওয়ায় আমি নিঃশেষ হয়ে গেলাম। এখন সরকারি সহযোগীতা না পেলে আমাকে পথে বসতে হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST