ঢাকাWednesday , 15 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান: ৯ জনের কারাদণ্ড, টাপেনটাডলসহ আটক ১

    admin
    April 15, 2026 8:05 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু
    ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী পৃথক অভিযানে মাদক সেবনের আসর থেকে ৯ জন এবং নিষিদ্ধ মাদক টাপেনটাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

    মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে পৌরশহরের শাহেবগঞ্জ চম্পাতলী এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চম্পাতলী এলাকার একটি আদিবাসী পল্লীর একটি নির্মাণাধীন বাড়িতে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। এ সময় সেখানে গোল হয়ে বসে অবৈধ মাদক ‘চুয়ানি’ সেবন করা অবস্থায় ৯ যুবককে হাতেনাতে আটক করা হয়।

    আটকের পরপরই ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত ৯ জনের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

    একই রাতে পুলিশের অপর একটি অভিযানে নিষিদ্ধ ব্যথানাশক ট্যাবলেট টাপেনটাডলসহ আরও একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, বর্তমানে টাপেনটাডল মাদক হিসেবে ব্যবহৃত হওয়ায় এর ক্রয়-বিক্রয় ও বহন দণ্ডনীয় অপরাধ। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    অভিযান প্রসঙ্গে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, “মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ। এলাকায় মাদকের বিস্তার রোধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST