মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, ( চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্কোয়াশ কোর্ট সংস্কারে ইস্পাহানি টি লিমিটেডের সহায়তা প্রদান এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (২৭ সেপ্টেম্বর) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। ইস্পাহানি টি লিমিটেডের প্রতিনিধিরা মাননীয় উপাচার্যের নিকট স্কোয়াশ কোর্ট সংস্কারের জন্য আর্থিক সহায়তার চেক প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক হাবিবুর রহমান জালাল, ইস্পাহানি টি লিমিটেডের সিনিয়র ম্যানেজার তাসবির হাকিম, সেলস ম্যানেজার মোঃ নূর নবী, চবি এমবিএ শিক্ষার্থী ফজলে আহমেদ ওয়ালী ও শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, বাংলাদেশ জাতীয় স্কোয়াশ খেলোয়াড় ও বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটি সদস্য মোঃ রাফিউজ্জামান চৌধুরী রাফি।


