ঢাকাSunday , 27 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাপিতলার শ্রীরামপুরে ভাঙ্গা সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা সাইদুল

    admin
    September 27, 2026 7:13 pm
    Link Copied!

    মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

    কুমিল্লা জেলার বাঙ্গরা উপজেলার চাপিতলা ইউনিয়নের একটি সড়ক ভেঙে গিয়ে চলাচল অযোগ্য হয়ে পড়ে। চলাচল অনুপযোগী সড়কে প্রতিনিয়ত হওয়া জনভোগান্তি দূর করতে সড়কটি সংস্কারে এগিয়ে আসেন বিএনপি নেতা সাইদুল হক ভূইয়া।


    শনিবার বিকেলে উপজেলার চাপিতলা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের এই সড়কটি সংস্কার কাজ শুরু করেন বাহরাইন মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি সাইদুল হক।

    স্থানীয় জনসাধারনের চলাচলে দুর্ভোগের কথা বিবেচনা করে তিনি নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত রাস্তায় ইট খোয়া ফেলে সড়কটি সংস্কার কাজ শুরু করেন।
    এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ কমবে বলে জানিয়েছেন এলাকাবাসী।

    স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে বৃষ্টিতে রাস্তাটি ভেঙে যাওয়ার পাশাপাশি কাদা ও পানি জমে চলাচল কঠিন হয়ে পড়ে। বিশেষ করে শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
    এমন অবস্থায় আমরা চেয়ারম্যান প্রার্থী সাইদুল হক ভুইয়াকে আমাদের সমস্যার কথা জানালে তিনি তাৎক্ষণিক নিজের অর্থায়নে রাস্তায় ইট খোয়া ফেলে সড়কটি সংস্কারের ব্যবস্থা করেন।

    সাইদুল হক ভূঁইয়া বলেন, মানুষের দুর্ভোগে পাশে থাকা আমাদের দায়িত্ব
    শ্রীরামপুর দক্ষিন পশ্চিম পাড়া এইখানে একটা মহিলা মাদ্রাসা আছে, মসজিদ আছে আমি এসে দেখলাম এই রাস্তার বেহাল দশা বৃষ্টির পানি কাদায় মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আমার নিজ উদ্যোগে সবাইকে নিয়ে রাস্তা সংস্কার করে আপাতত চলাচলের উপযোগী করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST