মোঃ গোলাম সারওয়ার মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে।
বাহরাইন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইদুল হক ভূঁইয়ার উদ্যোগে সোমবার (২৭জুলাই) বিকেলে বাঙ্গরা উপজেলার চাপিতলা সাইজ্জুলিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং কমপ্লেক্সে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
চাপিতলা ইউনিয়ন যুবদলের সভাপতি সালাউদ্দিন ভূইয়া জুয়েলের সঞ্চালনায় দোয়া মাহফিলে এসময় বক্তব্য রাখেন চাপিতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাইয়ুম বাসার, চাপিতলা সাইজ্জুলিয়া হাফিজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং কমপ্লেক্সের সভাপতি সাহেব আলী ভূইয়া, চাপিতলা ইউনিয়ন বিএনপির সদস্য ইউনুস মিয়া।
এছাড়াও অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন ডাক্তার ইদ্রিস মিয়া, মোকবল হোসেন, ফখরুল আলম, মনিরুল হক, জাহাঙ্গীর ভূইয়া, ইমাম হোসেন, কুদ্দুস খান, রফিক ভূইয়া, মুরশীদ ভুইয়া, আমজাদ হোসেন, রকিব উদ্দিন ভূইয়া সহ চাপিতলা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করেন চাপিতলা সাইজ্জুলিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং কমপ্লেক্সে শিক্ষক মুফতি মানসুরুল হক।


