ঢাকাSaturday , 27 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ছাত্রশিবিরের সাইকেল র‌্যালীতে কাঁপল বগুড়ার রাজপথ

    admin
    June 27, 2026 4:19 pm
    Link Copied!

    মোঃ নুরুজ্জামান শাজাহানপুর উপজেলা প্রতিনিধি///

    বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে শুক্রবার সকালে বগুড়ার রাজপথে নেমেছিল একদল তরুণ। বগুড়া মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী সাইকেল র‌্যালী দেখতে রাস্তার দু’পাশে ভিড় করে সাধারণ মানুষ। বগুড়া সরকারী আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের বটতলা থেকে শুরু হয়ে র‌্যালীটি তিন মাথা রেলগেট, মেডিকেল, বনানী, কলোনী, ঠনঠনিয়া বাসস্ট্যান্ড ও প্রাণের সাতমাথা ঘুরে আবারো কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। পুরো র‌্যালী জুড়ে অংশগ্রহণকারী ছাত্রদের হাতে ছিল সুন্দর হাতের লেখায় সজ্জিত মাদক বিরোধী প্লেকার্ড। জনসমাগম এলাকাগুলোতে পথচারীদের মাঝে বিলি করা হয় সচেতনতামূলক লিফলেট। র‌্যালী দেখে উৎসুক জনতা হাত নেড়ে ছাত্রদের শুভেচ্ছা জানায়।

    র‌্যালী শুরুর আগে কলেজ ক্যাম্পাসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন ছাত্রশিবির বগুড়া মহানগর সভাপতি খন্দকার হাবিবুল্লাহ, সেক্রেটারী শফিকুল ইসলাম, আইন সম্পাদক আল জাবের হক্কানী ও প্রচার সম্পাদক মনিরুজ্জামান লিটন। মহানগর সভাপতি খন্দকার হাবিবুল্লাহ বলেন, মাদক এখন ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। এর কারণে পরিবার ও সমাজ মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে। মাদক যুবসমাজের অপার সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে। তিনি জানান, ছাত্রশিবির তরুণদের মাদক থেকে দূরে রাখতে মাঠে কাজ করে যাচ্ছে এবং দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে শতভাগ মাদকমুক্ত রাখতে তারা বদ্ধপরিকর। কলেজ ক্যাম্পাস যেন মাদক সেবন ও বিক্রির ক্ষেত্র না হয়, সে জন্য তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

    একটি সাইকেল র‌্যালী হয়তো একদিনে মাদক নির্মূল করবে না, কিন্তু তরুণদের এই সাহসী পদক্ষেপ সমাজকে নতুন করে ভাবতে শেখায়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST