ঢাকাSaturday , 27 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনায় জেলেদের চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকে মামলা।।

    admin
    June 27, 2026 4:27 pm
    Link Copied!

    মোঃ শাহজালাল, বরগুনা থেকে।।

    বরগুনার তালতলীতে জেলেদের জন্য সরকারের বরাদ্দ করা চাল আত্মসাতের অভিযোগে কড়ইবাড়িয়া ইনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনে মামলা করেছেন আরেক ইউপি সদস্য।

    বৃহস্পতিবার (২৫ জুন) বরগুনার সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ আদালতে মামলাটি করেন একই ইউনিয়ন পরিষদের সদস্য মুহাম্মদ রেদওয়ান উল্লাহ।

    আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান মামলাটি আমলে নিয়ে দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়কে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

    মামলার আসামী তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর প্যানেল চেয়ারম্যান ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ফজলুল হক বাচ্চু।

    মামলা সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলে পরিবারের জন্য মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় কড়ইবাড়িয়া ইউনিয়নের জন্য চার মাসে ৬৬ টন ৮৮০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিখিতভাবে ওই চাল পরিবহন ও বিতরণের দায়িত্ব ইউপি সদস্য ফজলুল হক বাচ্চুকে দেন।

    অভিযোগ অনুযায়ী, ১০ এপ্রিল ৭৬৫টি নিবন্ধিত জেলে পরিবারের মধ্যে ৮০ কেজি করে মোট ৬১ টন চাল বিতরণ করা হলেও অবশিষ্ট ৫ টন চাল বিতরণ না করে আত্মসাৎ করা হয়।

    এজাহারে আরও বলা হয়েছে, এ বিষয়ে ২২ এপ্রিল জেলা প্রশাসক, দুদক চেয়ারম্যান এবং দুদকের বরিশাল বিভাগীয় ও পটুয়াখালী কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়। পরে ৪ জুন দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয়ে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও কোনো প্রতিকার না পেয়ে আদালতে মামলা করা হয়।

    এ বিষয়ে জানতে অভিযুক্ত ইউপি সদস্য ফজলুল হক বাচ্চুর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

    বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়া উদ্দিন বলেন, জেলেদের জন্য বরাদ্দ করা সরকারি চাল আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে দুদককে তদন্তের নির্দেশ দিয়েছেন।

    এ বিষয়ে বরগুনার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন বলেন, আদালত মামলাটি গ্রহণ করে দুদককে তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আদালত পরবর্তী আইনগত পদক্ষেপ নেবেন।

    মোঃ শাহজালাল
    বরগুনা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST