ঢাকাSaturday , 19 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জিএসটি গুচ্ছের নেতৃত্বে পবিপ্রবি, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

    admin
    September 19, 2026 4:38 pm
    Link Copied!

    মাসুদা আক্তার রিফা,পবিপ্রবি প্রতিনিধি

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আসন্ন সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজন ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কৃষি কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ও প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

    সভায় উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের র‍্যাংকিংয়ে নিয়ে যেতে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় দক্ষ করে গড়ে তুলতে বিভিন্ন ক্লাব পরিচালনার পাশাপাশি বিদেশি ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

    তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও সামগ্রিক উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

    মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং আসন্ন ( জিএসটি) গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST